প্রকাশিত: Wed, Mar 1, 2023 10:12 AM
আপডেট: Fri, Sep 11, 2026 5:05 AM

যুদ্ধ বাঁধলে প্রথমেই নিহত হয় সত্য!

লুৎফর রহমান হিমেল : পৃথিবীর ইতিহাস থেকে দেখা গেছে, যুদ্ধ বাঁধলেই প্রথমে নিহত হয় সত্য। চলমান ইউক্রেন যুদ্ধেও সত্য নিহত হয়েছে। তাকে হত্যা করছে আমেরিকা ও তার বন্ধু রাষ্ট্রের মিডিয়া। তাদের মিডিয়ায় প্রতিদিন যা আসছে, সেগুলোই বাকি বিশ্বের মিডিয়াতে অনুবাদ করে প্রচার করা হচ্ছে। সত্য এখানে নির্বাসিত। একজন রাষ্ট্রপ্রধানের একটা ভুল সিদ্ধান্তের কারণে গোটা একটি রাষ্ট্রের জনগণকে কী ভয়ংকর পরিণতি ভোগ করতে হয়, সেটা গত একবছর ধরে আমরা ইউক্রেনে প্রত্যক্ষ করে চলেছি। শুধু তাই নয়, ইউক্রেনের যুদ্ধ এখন গোটা বিশ্বকেই আর্থিক সংকটে ফেলে দিয়েছে। কয়েকটি দেশে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়ে সরকারও বিদায় নিয়েছে। অযোগ্য রাষ্ট্রপ্রধান বা শাসকের এবং তাঁর মন্ত্রীবর্গের সামান্য ভুল সিদ্ধান্তের কুফল জনগণকেই ভোগ করতে হয়। যার প্রমাণ ইউক্রেন। 

অনেকে বলবেন, রাশিয়া দেশটিতে আগ্রাসী হামলা চালিয়ে অন্যায় করেছে। কিন্তু এটিও আপনার মনে রাখতে হবে যে, তার আর কোনো পথ ছিল না। দেয়ালে পিঠ ঠেকে গেলে কারো তখন কিছু করার থাকে না আক্রমণ বৈ অন্য কিছু ছাড়া। আপনার ঠিক পাশের বাড়ির মানুষটি যদি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রেখে অন্য এলাকার শত্রুদের সাথে হাত মিলিয়ে চলতে শুরু করে, বাড়িতে ডেকে এনে পার্টি করে, আপনার দায়িত্ব নিজের পরিবারের ব্যাপারে বাড়তি সতর্কতা হিসেবে যাবতীয় ব্যবস্থা নেওয়া। ভøাদিমির পুতিনের রাশিয়া সেটিই করেছে। কিন্তু বহির্বিশ্বের কাছে তাকে আগ্রাসী বা সাম্রাজ্যবিস্তারী হিসেবে তুলে ধরা হচ্ছে। এটি তুলে ধরছে কেবল পশ্চিমা দেশগুলোর মিডিয়া। লেখক: সম্পাদক, দ্য রিপোর্ট.লাইভ